আশাশুনিতে যুব দিবস উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ নভেম্বর, ২০২৬, ০৯:৪৯ এএম | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৯:৪৬ এএম
আশাশুনিতে যুব দিবস উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে আশাশুনিতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে ১০ কে.জি. মাছের পোনা অবমুক্ত করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে