নওগাঁর ধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। ১ এপ্রিল ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ফগার মেশিনে স্প্রে করে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন ধামইরহাট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী। পরে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অলিগলি, পরিষদের আবাসিক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডেই এই অভিযান পরিচালনা করা হবে বলে পৌর প্রশাসক জানান। এ সময় ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসক ডা. আশিষ কুমার সরকার, ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, উপ-সহকারি প্রকৌশলী আব্দুস সালাম, পৌরসভার অফিস সহকারি ফারুক হোসেন প্রমুখসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত র্ছিলেন।