পাইকগাছায় দুর্ঘটনায় আহতকে হুইল চেয়ার প্রদান

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৮:১২ পিএম
পাইকগাছায় দুর্ঘটনায় আহতকে হুইল চেয়ার প্রদান

খুলনার পাইকগাছায় দক্ষিণ সলুয়া গ্রামের দুর্ঘটনায় আহত ফাতেমা বেগম (৬০) কে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে সামাজিক সেচ্ছা সেবী জাতীয় সংগঠন নিরাপদ সড়ক চাই ( নিসচা) পাইকগাছা শাখার ধারাবাহিকতার অংশ হিসাবে দুর্ঘটনায় আহত ফাতেমাকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোঃ ফরিজুল ইসলাম, স ম নজরুল ইসলাম, আঃ সবুর আলআমিন ও মহানন্দ অধিকারী মিন্টু প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে