পলাশবাড়ীতে পাট বীজ বিতরণ

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ০২:০৭ পিএম
পলাশবাড়ীতে পাট বীজ বিতরণ

গাইবান্ধার পলাশবাড়ীতে ৩ হাজার পাটচাষীদের মাঝে বিনামুল্যে পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় হতে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার। এসময় উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী আতিকুর রহমান, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খোকন সরেন ছাড়াও পাটচাষীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানান, ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট চাষ, পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২৫-২৬ অর্থবছরে আঁশপাট উৎপাদনকারী চাষীদের মাঝে পাটবীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। পৌর এলাকা ছাড়াও উপজেলার ৮ ইউনিয়নের ৩ হাজার পাটচাষীদের মাঝে এক কেজি করে উন্নত পাট বীজ বিতরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে