১৬টি ডাকাতি মামলা ও অর্ধডজন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি বরিশালের আলোচিত নিজাম ডাকাতকে অবশেষে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার শেষকার্যদিবসে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। রাতে তথ্যের সত্যত্যা স্বীকার করে বাকেরগঞ্জ থানার ওসি কেএম সোহেল রানা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাকেরগঞ্জ উপজেলার রানীহাট এলাকা থেকে দুর্র্ধষ ডাকাত নিজাম হাওলাদারকে (৩৩) থানা পুলিশ গ্রেপ্তার করেছে। ওসি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃত নিজাম ডাকাতের বিরুদ্ধে বাকেরগঞ্জসহ বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে। এরমধ্যে ছয়টি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি আছে। দীর্ঘদিন আত্মগোপনে থেকেও নিজাম ডাকাত বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলো।