ভোলা -২ আসনের এমপি হাফিজ ইব্রাহিম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতার বিষয় আমাদের সবাইকে সচেতন হতে হবে। বাসাবাড়ি, অফিস- আাদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সকল জায়গা পরিস্কার -পরিচ্ছন্ন রাখতে হবে। পরিস্কার -পরিচ্ছন্ন ও ডেঙ্গু মুক্ত পরিবেশ না থাকলে ডেঙ্গু যে কোন মূহুর্তে মহামারি আকার ধারণ করে আমাদের জীবন ধ্বংস করতে পারে। এমপি হাফিজ ইব্রাহিম মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর দৌলতখান উপজেলা বিএনপি'র দলীয় অফিসের সামনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহির উদ্দিন জহিরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু প্রমুখ। এর আগে উপশহর বাংলাবাজারেও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলাার উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহির উদ্দিন জহির, দলীয় এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।