দিনাজপুরের চিরিরবন্দরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা হিসেবে ঢেউটিন, শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। গত ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা ক্ষতিগ্রস্থ পরিবার হরমুজ আলীর হাতে ২ বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা, ৫ টি কম্বল, ৪ প্যাকেট শুকনো খাবার প্রদান করেন। উল্লেখ্য গত ৩১ মার্চ মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার ইসবপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় হরমুজ আলীর বাড়িতে মশার কয়েলের মাধ্যমে বাড়িতে আগুন লেগে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ২ টি গরু, ৩ টি ছাগলসহ বাড়ির সকল আসবাবপত্র পুড়ে যায়। চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দমকল বাহিনী ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।