পটুয়াখালীতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ০৪:৪৬ পিএম
পটুয়াখালীতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার ৮টি উপজেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে জ্বর, শরীরে লালচে দাগ এবং কাশির উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১০৪টি শিশু চিকিৎসা নিয়েছে।হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৮৬টি শিশু  হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে।  সংশ্লিষ্টদের তথ্যমতে, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৮৬টি শিশু চিকিৎসা নিয়েছে। এখানে ২৪ ঘন্টায় ৪৩ টি শিশু ভর্তি আছে। এছাড়া জেলার ৮টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল গুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১০৪ জনে পৌঁছেছে। এদের মধ্যে বর্তমানে ৮৬ টি শিশু ভর্তি আছে। ঢাকায় হামের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে ৩৯টি শিশুর। যারমধ্যে ৪টি শিশুর হাম পরীক্ষাগারে নিশ্চিত করা হয়েছে। জেলায় ৪৪টি শিশু বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে  সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।  তবে হামে আক্রান্ত শিশু মৃত্যুর খবর নেই। শিশুদের জন্য হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত বেড নেই। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২০ টি সহ জেলায় মোট ৫৪ টি বেড রয়েছে।  বিছানা সংকটে হামের রোগীরা ফ্লোরে চিকিৎসা নিচ্ছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন বলেছেন, হাসপাতালের অবকাঠামো, জনবল ও অর্থ ওষুধ বরাদ্দ সংকটে তাদেরকে হিমসিম খেতে হচ্ছে। হাসপাতালটিতে ২৫০টি শয্যা থাকলেও আজ পর্যন্ত রোগী আছে ৭শ'। এখানে হাম রোগীর জন্য পর্যাপ্ত শয্যা না থাকলেও চিকিৎসার সামগ্রি রয়েছে। তবে হামের চিকিৎসা মোকাবেলায় ডাক্তার নার্স সহ সকল ধরনের জনবল সর্বদা প্রস্তুত রয়েছে। যে কারনে হামে জেলায় মৃত্যুর কোটা শূন্যতে রয়েছে।  তবে গত ১৫ দিনে ১ এপ্রিল পর্যন্ত সংশ্লিস্ট দৈনন্দিন রিপোর্টে ৫০ জন হাম রোগী ভর্তি ছিল এবং ২ এপ্রিল পর্যন্ত ২৪ ঘন্টায় ১২টি শিশু ভর্তির তথ্য উল্লেখ করা হয়েছে। আর  তিনদিন পরই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সহ উপজেলার প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনই হাম রোগীর সংখ্যা তুলনামুলক বাড়ছে। অত্যন্ত এলাকার সচেতন মহল মনে করছেন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জনবল ও চিকিৎসা কর্মী বাড়ানো জরুরী হয়ে পড়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে