খুলনায় মুক্তিপণের দাবিতে কাঁচামাল ব্যবসায়ী অপহরণ

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ০৫:১৮ পিএম
খুলনায় মুক্তিপণের দাবিতে কাঁচামাল ব্যবসায়ী অপহরণ

খুলনা খুলনার পূর্ব রূপসা বাজারের শামীম নামে একজন কাঁচামাল ব্যবসায়ীকে অপহরণের পর আন্দোলনের মুখে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। অনুসন্ধানে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তিন বটতলা মোড়ে পৌঁছালে তিন ব্যক্তি তাকে অপহরণ করে। মোটা অংকের টাকা মুক্তিপণের দাবিতে রাতভর আটকে রেখে শুক্রবার সকাল ৯ টায় দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, খবর পেয়ে বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা দোকানপাট ও রূপসাঘাট বন্ধ রেখে আন্দোলন করতে থাকে। আন্দোলনের এক পর্যায়ে শুক্রবার সকালে অপহরণকারীরা ব্যবসায়ী শামীমকে ছেড়ে দিতে বাধ্য হয়। এ ব্যাপারে বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ মীর ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন বলেন, ব্যবসায়ী শামীম অপহরণের সাথে যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে