বাংলাদেশ জামায়াত ইসলামী কয়রা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় জামায়াত কার্যালয়ে এই রুকন বৈঠক অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতি ও সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা পাইকগাছার সংসদ সদস্য ও জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি খুলনা জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান ও জেলা সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা জিএম রফিকুল ইসলাম, সহকারি সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন, সাবেক প্রভাষক আঃ রব সহ বিভিন্ন ইউনিটের রুকন সদস্যরা।