গাইবান্ধা রেলস্টেশনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। জনসচেতনতা বৃদ্ধি এবং স্টেশনের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। অভিযান চলাকালে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে স্টেশনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ তদারকি করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন রেলস্টেশন যাত্রীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করে এবং জেলার ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রেলওয়ে কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।