কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচন শনিবার ০৪এপ্রিল সকাল ১১ টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ক্যাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব এ. এইচ. এম সফিকুজ্জামান। সভায় উপস্থিত ভোটারদের ৫১-২ ভোটে নিরুঙ্কুশভাবে ১১ সদস্য বিশিষ্ট ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব এ. এইচ. এম সফিকুজ্জামান। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন: জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব জামিল চৌধুরী, সহ-সভাপতি জনাব এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক জনাব মাসুদুর রহমান রনি, কোষাধ্যক্ষ জনাব মোহাঃ শওকত আলী খান, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক জনাব আনোয়ার হোসেন চৌধুরী। সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মন্ডল এবং জনাব বাহাদুর সাজেদা আক্তার। নবগঠিত এই নির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্বে থাকবে। নবনির্বাচিত সভাপতি জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান তাঁর নেতৃত্বে গঠিত কমিটিকে নির্বাচিত করায় তিনি উপস্থিত ভোটারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট আকবর হোসেন ও জনাব মোস্তাক আহাম্মদ।