নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছে ধাক্কা, নিহত ২, আহত স্ত্রী

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) :
| আপডেট: ৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৫ পিএম | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ০৩:০২ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছে ধাক্কা, নিহত ২, আহত স্ত্রী

যশোর বেনাপোল মহাসড়কের  ঝিকরগাছা মহিলা কলেজ মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে শিশু গাছের সাথে ধাক্কা লেগে প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ - ৩৯-৯২২৯) দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ীর মালিক ও চালক বিশাল হোসেন (২৮) নিহত হন এবং তার স্ত্রী সামিরা আক্তার (১৯) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তি ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের ইমদাদুল ইসলামের ছেলে। শনিবার (৫ এপ্রিল) রাত আনুমান ১টা ৩০ মিনিটে তিনি একই উপজেলার জাফরনগর গ্রামের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদেরকে উদ্ধার করেন। নাভারন হায়ওয়ে পুলিশের ইন্সুরেন্স মহসিন হোসেন ঘটনা সত্যতা স্বীকার করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে