দাকোপে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্ব-সহায়ক দলের সমন্বয় সভা

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৫ পিএম
দাকোপে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্ব-সহায়ক দলের সমন্বয় সভা

দাকোপের সুতারখালী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (উগঈ) ও স্ব-সহায়ক দলের (ঝঐএ) মধ্যে যোগাযোগ, সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সুতারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির। সভায় বক্তৃতা করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী ঢালী, ইউপি সদস্য মুরারী মোহন হালদার, রফিকুল ইসলাম খোকন, মিহির রায়, দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের ডিআইও হাসান মাহমুদ, কমিউনিটি ফ্যাসিলিটেটর হাবিবুর রহমান, রিফাহ নানজিবা, অনুপ কুমার মন্ডল, উপকারভোগী প্রতিবন্ধি প্রতিনিধি মোঃ আরিফ প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন কারিতাসের কমিউনিটি ফ্যাসিলিটেটর বরুনা বিশ্বাস। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (উগঈ) ও স্ব-সহায়ক দলের (ঝঐএ) সদস্যরা অংশগ্রহণ করেন।

‘উরউজগ ঈধষষ চৎড়মৎধসসব’-এর আওতায় আয়োজিত এ সভার মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন কমিটি ও স্ব-সহায়ক দলের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি করা।

সভাটি আয়োজন ও বাস্তবায়নে অংশীদার হিসেবে ছিল ঈইগ এষড়নধষ উরংধনরষরঃু ওহপষঁংরড়হ এবং বাস্তবায়নকারী হিসেবে ঈধৎরঃধং ইধহমষধফবংয কযঁষহধ জবমরড়হ ও অপপবংং ইধহমষধফবংয ঋড়ঁহফধঃরড়হ। সভায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি মোকাবিলা, পারস্পরিক সহযোগিতা এবং দুর্যোগকালীন কার্যকর ভূমিকা পালনে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়া হয়।