ইয়াবা পরিবহনের অপরাধে কুয়াকাটায় শ্রমিকদল নেতার কারাদন্ড

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০১:০৪ পিএম
ইয়াবা পরিবহনের অপরাধে কুয়াকাটায় শ্রমিকদল নেতার কারাদন্ড

পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহসভাপতি জাকির হোসেনকে (৪৪) ইয়াবা পরিবহনের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক এই অভিযান পরিচালনা করেন। এছাড়া দন্ডিত জাকির হোসেনের এক সহযোগী দুলাল হোসেনের (৪৪) বিরুদ্ধে মহিপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ইয়াসীন সাদেক জানান, ইয়াবা পরিবহনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২(১) ধারায় জাকির হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া সহযোগী দুলালের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে