হোসেনপুরে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৪:০১ পিএম
হোসেনপুরে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম ইমনের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ সদস্য মো: মাসুদ আলম, হোসেনপুর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপি সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, হোসেনপুর উপজেলা যুবদলের আহবায়ক সাফায়েত হোসেন সম্রাট, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত হোসেন, লেখক ও কলামিস্ট মিজানুর রহমান মামুন সহ উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তরিকুল ইসলাম ইমন একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার এভাবে নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়াও অপরাধীরা যদি দ্রুত গ্রেফতার ও শাস্তির মুখোমুখি না হয়, তাহলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে