শ্রীমঙ্গলে ৪ ছিনতাইকারীসহ গ্রেফতার ৫

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম
শ্রীমঙ্গলে ৪ ছিনতাইকারীসহ গ্রেফতার ৫

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ৪ জন চিহ্নিত ছিনতাইকারীসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান,  রবিবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের সময় শ্রীমঙ্গল পৌরসভার চৌমুহনা এলাকায় এপেক্স শোরুমের সামনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সাব-ইন্সপেক্টর সুজন কান্দি পালের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— খালেদ মিয়া (২৮), পিতা: নজির মিয়া, সাং সুরমাভ্যালী; কাওছার মিয়া (২৮), পিতা: সোহেল মিয়া, সাং শাহীবাগ; এবং সিয়াম মিয়া (২০), পিতা: মৃত কাদির মিয়া, সাং শান্তিবাগ সকলেই শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। এ সময় তাদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গিয়ার চাকু, রামদা ও চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল রেলস্টেশন ও চৌমুহনা এলাকায় ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত। এছাড়া একই দিনে থানার পৃথক অভিযানে পৌরসভার শাপলাবাগ এলাকা থেকে আরও এক ছিনতাইকারী শামীম মিয়া (২০), পিতা: সেলিম মিয়া, সাং ডলুছড়া, শ্রীমঙ্গলকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, একটি মারামারি মামলার আরও এক আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না।

আপনার জেলার সংবাদ পড়তে