বিদ্যুতের তালমাতাল, গ্রাহক ও ব্যবসায়ীদের দূর্ভোগ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৭:০১ পিএম
বিদ্যুতের তালমাতাল, গ্রাহক ও ব্যবসায়ীদের দূর্ভোগ

কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী, কুলিয়ারচরসহ আশেপাশের হাওর এলাকায় পল্লী বিদ্যুৎ ও ভিপিডিপি বিদ্যুৎ গ্রাহকদের গত ০৩ (তিন) দিন ধরে দূর্ভোগের অন্ত নেই। একাধারে বিদ্যুৎ লোড শেডিং ও তাপপ্রবাহের কারণে মানুষ হাপিয়ে উঠেছে। বিভিন্ন অফিস আদালত, ব্যবসায়ী পাড়া, স্কুল-কলেজ গামী শিক্ষার্থীদের রাতের বেলায় এই লোড শেডিং এর কারণে লেখাপড়া থেকে অমনযোগী হয়ে পড়ছে। পল্লী বিদ্যুৎ ও ভিপিডিপি দিনে-রাতে মিলে ১০-১২ ঘন্টা লোড শেডিং দিয়ে আসছে। তাদের কানে কোনো তুলো নেই নাকি এই নিয়ে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যেকোন সময় বিদ্যুৎ গ্রাহকরা প্রতিবাদী হয়ে যেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। অন্যদিকে বিদ্যুৎ না থাকার কারণে বিভিন্ন হাসপাতালে রোগীদের দুর্ভোগের অন্ত নেই। চিকিৎসা সেবা একেবারে নাজুক হয়ে পড়েছে। এই ফাঁকে কিছু অসাধু বিদ্যুতের লোকজন আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। বাজিতপুর উপজেলার সরারচর নির্বাহী প্রকৌশলীকে গ্রাহকরা ফোন দিলেও তিনি গ্রাহকদের ফোন রিসিভ করছে না বলে অভিযোগ উঠেছে। 

আপনার জেলার সংবাদ পড়তে