লাল-শাপলা এক্স ডিফেন্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৭:৫০ পিএম
লাল-শাপলা এক্স ডিফেন্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন

আগৈলঝাড়ায় লাল-শাপলা এক্স ডিফেন্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন। বরিশালের আগৈলঝাড়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত সংগঠন “লাল-শাপলা এক্স-ডিফেন্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন” এর আগৈলঝাড়া উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫ এপ্রিল ২০২৬ ইং সকাল ১১ ঘটিকায় আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাল-শাপলা এক্স-ডিফেন্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি চীফ পেটি অফিসার মো. আব্দুর রব সরদার (অব.)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহবায়ক শাহ্ মোহাম্মদ বক্তিয়ার, আবুল হোসেন মোল্লা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইছা, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ খান, গৌরনদী ডেসওয়াস সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. ওহাব (অব.), এবং গৈলা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মো. বদিউজ্জামান সরল। অনুষ্ঠানে বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কল্যাণে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাদকমুক্ত সমাজগড়া, পাশাপাশি সমাজসেবা, মানবিক সহায়তা ও দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনটির সক্রিয় অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাল-শাপলা এক্স ডিফেন্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন আগৈলঝাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট খন্দকার মো. সেলিম (অব.)। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আলোচনা সভা শেষে ফিতা কেঁটে কার্যলয়ের উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক।

আপনার জেলার সংবাদ পড়তে