গাজা পুনর্গঠনে সময় লাগবে ৪০ বছর, প্রয়োজন কত?

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৫, ০৯:৩৮ এএম
গাজা পুনর্গঠনে সময় লাগবে ৪০ বছর, প্রয়োজন কত?

ইসরায়েলি বর্বর হামলায় টানা ১৫ মাস ধরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এই ধ্বংসস্তূপ  পুনর্র্নিমাণে ৪০ বছর সময় লাগতে পারে বলে অনুমান করেছে ত্রাণ সংস্থাগুলো। এসব পুনর্র্নিমাণে ৮০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হতে পারেও বলেও জানায় এ সংস্থা। শুক্রবার এমনটাই জানিয়েছে এ সংস্থা।

স্যাটেলাইট তথ্য ব্যবহার করে জাতিসংঘ অনুমান করেছে, গাজার ৭০ শতাংশ কাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে ২ লাখ ৪৫ হাজারেরও বেশি বাড়িঘর।

কিছু পুনর্র্নিমাণ করার আগে, ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে। যুদ্ধে গাজায় পাঁচ কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে। শতাধিক ট্রাক সার্বক্ষণিক কাজ করলে এটি পরিষ্কার করতে ১৫ বছর সময় লাগবে।

আরব নিউজের প্রতিবেদন বলছে, এই যুদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। বড় বড় রাস্তা উপড়ে গেছে। গুরুত্বপূর্ণ পানি ও বিদ্যুতের অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশির ভাগ হাসপাতাল এখন অকেজো। তবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ কেবল তখনই জানা যাবে, যখন রোববার যুদ্ধবিরতি কার্যকর হবে এবং পরিদর্শকরা সেখানে ঢ়ুকে সার্ভে করতে পাববেন।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের নেতৃত্বে ত্রাণ সরবরাহকারীদের একটি আন্তর্জাতিক জোট শেল্টার ক্লাস্টার জানিয়েছে, গাজায় সহায়তার প্রথম লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য খাত। সেখানে ৮০ শতাংশেরও বেশি স্বাস্থ্য সুবিধা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।