সুজানগরে ৩কেজি পেঁয়াজের দামে ১ কেজি পটল

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৪:২৫ পিএম
সুজানগরে ৩কেজি পেঁয়াজের দামে ১ কেজি পটল

পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্রাতিরিক্ত দামে পটল বিক্রি হচ্ছে। উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকা দরে। অথচ উপজেলার হাট-বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৩০ থেকে ৩৫ টাকা দরে। এ হিসাবে ৩কেজি পেঁয়াজের দামে ১কেজি পটল পাওয়া যাচ্ছে। উপজেলার দুর্গাপুর গ্রামের পেঁয়াজ চাষি কামরুজ্জামান বলেন হাট-বাজারে আগের চেয়ে পেঁয়াজের দাম একটু বাড়ছে। বর্তমানে প্রতিমণ পেঁয়াজ ১৪‘শ থেকে ১৫‘শ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু তারপরও পেঁয়াজের বর্তমান এ বাজারে  পেঁয়াজ চাষীদের উৎপাদন খরচও উঠছেনা। অথচ বর্তমানে হাট-বাজারে পটলের বাজার আকাশ ছোঁয়া। উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০টাকা কেজি দরে। এ হিসাবে ৩কেজি পেঁয়াজ বিক্রির টাকা দিয়ে ১কেজি পটল কেনা যাচ্ছে। তাছাড়া হাট-বাজারে পেঁয়াজের চেয়ে অন্যান্য সবজির দামও অনেক বেশি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান বলেন প্রতিকূল আবহাওয়ার কারণে হাট-বাজারে পটলের আমদানি কম। সেকারণে দাম বৃদ্ধি পেয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে