আটোয়ারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উদযাপন

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) :
| আপডেট: ১৬ আগস্ট, ২০২৬, ০৬:১৩ পিএম | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৬:১৩ পিএম
আটোয়ারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উদযাপন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায়,  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর উদ্যোগে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট ২০২৬ রোজ রবিবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে,  অতিরিক্ত  মৎস্য অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর সভাপতিতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য রেলি উপজেলার বিভিন্ন এলাকা প্রদর্শন শেষে উপজেলার পুকুরে প্রায় ২৫ কেজি মাছ অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে তিনজন মৎস্যজীবীকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।  প্রায় এক বছর যাবত আটোয়ারী মৎস্য কর্মকর্তা না থাকায়, অফিসের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।  এলাকাবাসী মৎস্য অফিসার  নিয়োগ সহ মৎস  বিভাগকে আরও দায়িত্বশীল হওয়ার আবেদন জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে