চাঁদপুরে মসজিদের উন্নয়নে লীজকৃত জমির গাছ বরাদ্দ দিয়ে বিপাকে বিএনপি নেতা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৫:২৩ পিএম
চাঁদপুরে মসজিদের উন্নয়নে লীজকৃত জমির গাছ বরাদ্দ দিয়ে বিপাকে বিএনপি নেতা

চাঁদপুরের শাহরাস্তিতে চুক্তির লীজকৃত জমির নিজেদের রোপনকৃত গাছ মসজিদের উন্নয়নে বরাদ্দ দিয়ে চরম বিপাকে পড়েছেন শেখ মোঃ বেলায়েত হোসেন নামে এক বিএনপি নেতা। তিনি শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বে রয়েছেন।

২০ আগষ্ট বৃহস্পতিবার বিপাকে পড়ার তথ্য এ প্রতিবেদককে জানান বেলায়েত। তথ্য উপাত্ত বিশ্লেষণ ও স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, শাহরাস্তি পৌরসভাধীন সাহাপুর শেখ বাড়ীর পশ্চিম দিক থেকে নাওড়া মোল্লা বাড়ী পর্যন্ত এবং সাহাপুর ভূমি অফিস হতে দক্ষিণে কাজিরকাপ সংযোগ পর্যন্ত রাস্তার দুই পাশে গাছ লাগানোর চুক্তিতে পৌরসভা থেকে লীজ নেয় বেলায়েত হোসেন। চুক্তিতে অন্যতম শর্ত হচ্ছে রোপনকৃত গাছ পরিপূর্নতা অর্জন সাপেক্ষে গাছ বিক্রির ৬০% অর্থ বেলায়েত হোসেন ও ৪০% শাহরাস্তি পৌরসভা ভোগ করবে। যেহেতু বেলায়েত পূর্ব থেকেই মসজিদ মাদ্রাসার প্রতি দূর্বল ও শ্রদ্ধাশীল। তাই তিনি তার অংশের গাছ বিক্রির ৬০% অর্থ নিজে ভোগ না করে স্থানীয় শ্রীপুর উত্তরপাড়া জামে মসজিদ কমিটিকে চরম মহানুভবতায় দান করে দেন। আর এতেই একটি পক্ষ গাছ বিক্রির অর্থ আত্মসাৎ এবং সেই টাকা ফেরতের বিভ্রান্তিকর তথ্য প্রচার করে রাজনৈতিক ও সামাজিকভাবে বিপাকে ফেলে বেলায়েত হোসেনকে।

শাহরাস্তি উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বলেন,বেলায়েত হোসেন ২০০২ সালে রাস্তার পার্শ্বে চুক্তি অনুযায়ী গাছ লাগালেও যেহেতু গাছগুলো মসজিদ কমিটি পাহাড়া ও রক্ষনাবেক্ষণ করতো। তাই তিনি মসজিদের উন্নয়নেই এ গাছগুলো দিয়ে দিয়েছেন। তিনি গাছ কাটেন নি। বরং মসজিদ কমিটিই ৭টি চামুল গাছ কেটে বিক্রি করে পৌরসভার চুক্তির ৪০% টাকা পাওয়ার কথা থাকায় সেখানে ওই টাকা জমা দেয়।এখানে বেলায়েত হোসেনকে জড়িয়ে বিপাকে ফেলা ও বিভ্রান্ত করা ঠিক না।

এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম বলেন, লীজকৃত রাস্তার পাশের গাছ মসজিদের উন্নয়ন কাজে শর্তভঙ্গ করে দান করায় আমি অনুতপ্ত। কিন্তু এ বিষয়টি ভিন্নখাতে বিভ্রান্ত ছড়াতে আমাকে গাছ কাটায় জড়িত করাসহ নানান বানোয়াট প্রচারণা করায় আমি দারুন কষ্ট পেয়েছি। তাই সকলকে অপপ্রচারে সচেতন ও সজাগ থাকতে আমি অনুরোধ করছি।

এদিকে রাজনৈতিক প্রতিযোগিতা ও সমালোচনা থাকবে কিন্তু গঠনমূলক ও ভালোকাজেও উৎসাহ দেয়া না হলে তা সমাজের উন্নয়ন অগ্রযাত্রাকেই পিছিয়ে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা।

আপনার জেলার সংবাদ পড়তে