ঠাকুরগাঁওয়ের কৃর্তি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও কুড়িগ্রামের কৃতী সন্তান রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় নিজ জেলা কুড়িগ্রামে বইছে আনন্দের জোয়ার। বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে দেখা দিয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত ও এডভোকেট রুহুল কবির রিজভীর ভারপ্রাপ্ত মহাসচিব নাম ঘোষণার পরপরই আনন্দে মেতে ওঠেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় রাজিবপুর শহরে বের করা হয় আনন্দ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে সামনে গিয়ে শেষ হয়।
পরে বিএনপি'র নেতা-কর্মীরা একে অপরকে অভিনন্দন জানান এবং আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সর্বস্তরের মানুষের মাঝে মিস্টি বিতরণ করেন দলের নেতারা। আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সদস্য সচিব আব্দুল হাই সরকার, যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন, ছাত্রদল সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ । বক্তারা বলেন, মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী শুধু বিএনপির জন্য নয়, পুরো বাংলাদেশ তথা কুড়িগ্রাম বাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। দলের ক্রান্তিলংগ্নে রাজনৈতিক জীবনে উভয়েই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন তারা। তবে উত্তর বঙ্গ থেকে রাষ্টপ্রতি ও ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার খবরে শুধু দলীয় নেতাকর্মীরাই নন, উত্তরের সকল জেলা ও উপজেলা জুড়ে সর্বস্তরের মানুষের মধ্যেও ভাসছে আনন্দের জোয়ার।