২০২৬ সালের দাখিল পরীক্ষায় ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা, টঙ্গী থেকে বিজ্ঞান বিভাগের জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে আমাতুল্লাহ তুবা। ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন তুবা'র।
তার বাবা ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার বিরই ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ ও পাগলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আহসান হাবীব খোরশেদ এবং মা গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার সহকারী শিক্ষিকা তানজিলা খাতুন। একমাত্র মেয়ের সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন উপজেলার দত্তের বাজার ইউনিয়নের পাঁচুলী গ্রামের শিক্ষক দম্পতি বাবা-মা। মেয়ের সুন্দর আগামীর প্রত্যাশায় সবার কাছে দোয়া কামনা করেছেন তারা।
তার এই ফলাফলে মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কৃতী শিক্ষার্থী আমাতুল্লাহ তুবা জানায়, ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন আমার। ভালো চিকিৎসক হয়ে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত করতে চাই। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য। সকলের দোয়া চাই।