চাঁদপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০২:৩০ পিএম
চাঁদপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে চাঁদপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। মহানবী (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, শিক্ষা ও সার্বজনীন মানবিক মূল্যবোধ স্মরণ করে আজ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ এবং মাদ্রাসায় দিনটি পালন করা হয়। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৬) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত পরিবেশন, সিরাত ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

চাঁদপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মসূচি:চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়: চাঁদপুর সদর উপজেলার এই বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়: চাঁদপুরের এই ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় ও বিভিন্ন শিক্ষামূলক আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুর সদর: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চাঁদপুর সদর মডেল মসজিদের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে ওয়াজ মাহফিল, মিলাদ শরিফ, কিয়াম, দোয়া মোনাজাত ও বিশেষ মেহমানদারির আয়োজন করা হয়।বাগাদী আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা: মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাদী দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব এ কে এম নেয়ামত উল্যাহ খান (দাঃ বাঃ)। সফরমালী উচ্চ বিদ্যালয়: বিদ্যালয়টিতে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে হামদ, নাত, ইসলামী সংগীত এবং মহানবী (সা.)-এর জীবনীর ওপর বিশেষ কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়: সরকারি নির্দেশনা মোতাবেক ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে নবিজীর বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ ফয়সাল। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চাঁদপুর শহরের ইকরা মডেল একাডেমি: শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় মিলনায়তনে হামদ-নাত প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিশেষ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।পুরানবাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়: বিদ্যালয়ের শিক্ষার্থীরা "আমি যদি আরব হ'তাম - মদিনারই পথ..." এই সুন্দর ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ২০২৬ সালের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ মর্যাদায় উদ্যাপন করে।হাইমচর চরভৈরবী উচ্চ বিদ্যালয়: ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুরআন তিলাওয়াত, আলোচনা সভা, হামদ-নাত, বক্তব্য, দোয়া এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নবীপ্রেম ও তাঁর আদর্শ অনুসরণের মধ্য দিয়ে আয়োজিত এসব অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে