যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপিত হয়েছে। আজ বুধবার সকালে নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর নেতৃত্বে এক বিশাল জশনে জুলুছ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। জশনে জুলুছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী,দরবার শরীফের পীর মাশায়েখসহ কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন। পরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। এসময় প্রধান অতিথির বক্তায় তিনি পবিত্র নবীজীর (সা.) জীবনী,মানবতার কল্যাণে তাঁর দিকনির্দেশনা এবং শিক্ষাকে দৈনন্দিন জীবনে ধারণ করার আহ্বান জানান।
সভায় নাসিরপুর সাহেব বাড়ীর গদিনীশিন পীর আলহাজ সৈয়দ আবুল মুজাররাদ আশিক বিল্লাহ,ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি ও জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমান,ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সৈয়দ মাওলানা আবু বকর সিদ্দিক,শ্রীঘর দরবার শরীফের পীরজাদা মুফতি খন্দকার নজরুল ইসলাম,নাছিরপুর দরবার শরীফের পীরজাদা সৈয়দ আবু নৌশাদ,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান,পীরজাদা মাওলানা সৈয়দ ওয়ালী হায়দার,খান্দুরা দরবার শরীফের পীরজাদা হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া,মুফতি সৈয়দ আজহারুল ইসলাম,পীরজাদা মাওলানা আলী হায়াত, মাওলানা জসিম উদ্দিন ভূইয়া, মাওলানা মাহবুবুর রহমান, মোহাম্মদ আতিকুর রহমান খসরু ,পীরজাদা সৈয়দ শরীফুল আজিজসহ আরো অনেকে বক্তব্য রাখেন।এসময় বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগন উপস্থিত ছিলেন।
পরে এক মিলাদ,কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী। মাহে রবিউল আউয়ালকে ঘিরে আয়োজিত এ জশনে জুলুসে অংশ নেন হাজার হাজারো ধর্মপ্রাণ মানুষ। ঈদে মিলাদুন্নবীর জুলুস চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে’ এমন হাম-নাত আর দরুদ মুখর পরিবেশে শিশু থেকে প্রবীণ পর্যন্ত সবাই হাতে নেয় ব্যানার, ফেস্টুন,পতাকা ও ধর্মীয় শ্লোগান। ফলে গোটা উপজেলা সদর উৎসবমুখর হয়ে ওঠে। সভায় নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিয়াত প্রচারে ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জনকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হয়েছে ।