কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৩:১১ পিএম
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে ২৫ আগস্ট বিকেল ৫টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ডিসি মো: ইউসুপ আলী। 

সভায় ২০২৬ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-এডিসি আইসিটি-শিক্ষা আফসানা তাসলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক সেকান্দার আলী প্রমুখ।  সভায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় অগ্রগতির জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি সরঞ্জাম প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে