ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নওগাঁর পোরশায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় মহানবী (সাঃ) জীবন, তার সুন্নাহ, আদর্শ ও মানবতার শিক্ষা বিষয়ে আলোচনা করা হয়। এসময় সহকারি কমিশনার (ভূমি) মোসা. নাবিলা ফেরদৌস, পল্লি জীবীকায়ন প্রকল্প কর্মকর্তা মঞ্জুর মোরশেদ সহ শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহানবী (সাঃ) জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল, হামদ্নাত অনুষ্ঠিত হয়েছে।