রাজিবপুরে ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৭:১৬ পিএম
রাজিবপুরে ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মিলাদ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর জন্ম ও ওফাত দিবস স্মরণ এবং তাঁর জীবনাদর্শ, মানবতা, শান্তি ও ভ্রাতৃত্বের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়। "নবীজীর ঈদের সেরা ঈদ-ঈদে মিলাদুন্নবী (সা:)”-এই স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল ১০টায় চর রাজিবপুর বটতলার পূর্ব পাশে অবস্থিত দারুন্নাজাত হাফিজিয়া আলিয়া সুন্নী মাদ্রাসা মাঠে এ মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সমাজে শান্তি, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে মহানবীর আদর্শ অনুসরণের আহবান জানান। অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজিবপুর থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরাপত্তার মধ্যেই শান্তিপূর্ণভাবে মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাঁর দেখানো শান্তি, মানবতা ও ভ্রাতৃত্বের পথে সমাজকে এগিয়ে নেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি সফল করার  জন্য রাজিবপুরের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের প্রতি   ধন্যবাদ জানিয়েছেন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি।

আপনার জেলার সংবাদ পড়তে