উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ও ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট দুপুরে উপজেলা পরিশোধ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপা মনি দেবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন্নবী রাজা। এ ছারাও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ মাদ্রাসার সুপারগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত থেকে এ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন । আলোচনা শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ এর ৭৪ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।