চরভদ্রাসনে অভিবাসি উন্নয়নে মতবিনিময় সভা

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০৪:৪২ পিএম
চরভদ্রাসনে অভিবাসি উন্নয়নে মতবিনিময় সভা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে গত বৃহস্পতিবার অভিবাসিদের উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সেবা প্রদানকারী সংস্থা ও ষ্টেকহোল্ডারদের নিয়ে স্থানীয় ওকাপ এনজিও প্রতিষ্ঠান এ মতবিনিময় সভার আয়োজন করেন। এ সভার সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান মভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য দেন ওকাপ এনজিও’র প্রজেক্ট অফিসার সাবিরা ফেরদৌস। অভিবাসিদের উন্নয়নে চলমান চিত্র প্রদর্শন করেন উক্ত এনজিও’র মনিটরিং অফিসার নুরজাহান আক্তার রুপা। সভায় ওকাপ এনজিও’র কার্যক্রম উপস্থাপন ও অংশিদারদের সাথে সমন্বয় বিষয়ে আলোচনা করেন প্রজেক্ট ম্যানেজার মোঃ শাহিনুজ্জামান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপি নেতা ওবায়দুল বারী দীপু, যুবদল সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও আব্দুস সবুর কাজল প্রমূখ। বক্তারা ন্যায়সঙ্গত ও নিরাপদ অভিবাসন নিয়ে বিশদ আলোচনা করেন। এছাড়া সভায় মানব পাচার প্রতিরোধে সুশিল সমাজের করণিয় ও ভুমিকা নিয়ে আলোচনা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে