ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতি মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন গ্রামের প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নে তারক রহমানের নেতৃত্বে গঠিত সরকার আন্তরিক ভাবে কাজ করছে। নির্বাচনের পূর্বে দেশের মানুষকে বিএনপি যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা সরকার পুরন করে চলেছে। সরকারি কোন সুবিধা কোন নিদিষ্ট ব্যক্তির জন্য নয়। সেই সুবিধা সকালের। সেখানে ধর্ম, বর্ন জাতিকে বিভাজন করে কোন সুবিধা দেওয়া হবে না। সরকারি সুবিধা ন্যায্যতার ভিত্তিতেই হবে। কারণ সাধারণ মানুষ ভোটে নির্বাচিত করকার প্রান্তিক মানুষের উন্নয়ন কাজ করবে।
তিনি বলেন পূর্বের কোন সরকার প্রান্তিক কৃষকদের উন্নয়নের কথা বিবেচনা করেনি। তাই কৃষকদের উন্নয়ন ও হয়নি। সরকার কৃষি প্রনোদনা ও পুনবাসনের আওতায় চট্টগ্রামে দুটি ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ প্রদান করেছেন, তৎমধ্যে একটি হাটহাজারীর মির্জাপুর স্থাপন করা হয়েছে। এই কোল্ড স্টোরেজ এর মাধ্যমে কৃষকদের উৎপত্তি পন্য সংরক্ষণ করা সহজ করে যাবে।
তিনি গতকাল শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার সংলগ্ন স্থানে কৃষি প্রনোদনা ও পুনবাসন কর্মসূচির আওতায় ফারমার্স মিনি কোল্ডস্টোরেজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ক্ষতিগ্রস্থ ১শ ২০ জন কৃষক / কৃষাণীদের মধ্যে আমন বীজের চারা বিতরণ কালে এসব কথা বলেন। স্থানীয় একটি সেবা মুলক সংগঠনের সন্মূখস্থ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। উপজেলা প্রশাসন ও কৃষি অফিস এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন। উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান মাহমুদ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল। পূবাহ্নে মন্ত্রী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে সহকারী কমিশনার( ভূমি) অফিস চত্বরে ঢেউ টিন বিতরণ করেন এ হাটহাজারী পার্বতি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পৌরসভার বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন