উপজেলার পিরোজপুরের জৈনপুর গ্রামের সাধারণ রাস্তায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভারী যানবাহন চলাচল করে রাস্তা ভেঙ্গে ফেলার কারনে এলাকাবাসী তার প্রতিবাদ করায় পুলিশ সঠিক তদন্ত ছাড়াই কোম্পানির পক্ষে দৈনিক সংবাদ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মাহববুল ইসলাম সুমনকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করে। সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সাংবাদিক ইমরান হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্য়কর্মসূচীতে সাংবাদিক আব্দুস সাত্তার প্রধান, হাসান মাহমুদ রিপন, আবু বকর সিদ্দিক, শাহাদাত হোসেন রতন, রবিউল হুসাইন, ফরিদ হোসেন, মশিউর রহমান, কামরুজ্জামান রানা, শিশু কিশোর সংগঠন খেলাঘর সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।এসময় সোনারগাঁ প্রেস ক্লাব, সোনারগাঁ রিপোর্টাস ক্লাব, সোনারগাঁ থানা প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা প্রদক্ষিন করে।