চাঁদপুর জেলা পরিষদ অফিস পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ পরিচালক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০৭:০২ পিএম
চাঁদপুর জেলা পরিষদ অফিস পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ পরিচালক

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম চাঁদপুর জেলা পরিষদ কার্যালয় আনুষ্ঠানিক পরিদর্শন করেছেন। রোববার(৩০ আগস্ট)  পরিদর্শনকালে তাঁকে জেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিভাগীয় পরিচালক  কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার। এ সময় জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিভাগীয় পরিচালক মহোদয় জেলা পরিষদের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং দাপ্তরিক নথিপত্র ঘুরে দেখেন। তিনি সুশাসন নিশ্চিতকরণ, সেবার মান বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসেবা আরও গতিশীল করতে জেলা পরিষদ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে