আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০২:২৬ পিএম
আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক
রাজশাহী নগরীর সড়ক বিভাজকে (আইল্যান্ড) গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সোমবার (৩১ আগস্ট) সকালে নগরীর সিপাইপাড়া ফায়ার সার্ভিসের সামনে সড়কে পরিবেশ শাখার কর্মীদের চলমান কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় পরিবেশ শাখার কর্মীরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আইল্যান্ডের গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন করার কাজ করছিলেন। হঠাৎ সেখানে গিয়ে কার্যক্রম ঘুরে দেখেন রাসিক প্রশাসক। পরিদর্শনকালে নগরীর সৌন্দর্য ও পরিবেশ সুরক্ষায় এসব কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সড়ক বিভাজক ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আইল্যান্ডে থাকা গাছপালার নিয়মিত ও যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার জেলার সংবাদ পড়তে