দিঘলিয়া উপজেলা শরীরচর্চাভিত্তিক সামাজিক সংগঠন গ্রীণ লাইফের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৬ উপলক্ষে প্রতি বছরের ন্যায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গ্রীণ লাইফের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী শেখ রওশন আজাদের সভাপতিত্বে এবং দিঘলিয়া আলহাজ্ব জালাল মোল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন ও শাহপুর ড. এসকে বাকার কলেজের প্রভাষক মুহাঃ ইলিয়াস হোসাইনের সঞ্চালনায় চন্দনীমহল ১১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক হাবিবুর রহমান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম, চন্দনীমহল এ্যাপেক্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দীন লষ্কর, চন্দনীমহল ১২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহিদুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুন্ডু, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সামাদ, গ্রীণ লাইফের উপদেষ্টা সিদ্দিকুর রহমান, পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ কায়কোবাদ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন চন্দনীমহল বাজার কমিটির সভাপতি গাজী সেলিম হোসেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহজামাল, স্বপন দে প্রমুখ। বক্তারা বলেন, আজকে তোমরা ভালো ফলাফল করে দিঘলিয়ার মুখ উজ্জল করেছো তারা আগামীতে আরো ভালো ফলাফল করে আগামীর পথ চলাকে আরো সুন্দর করবে এ প্রত্যাশা সকলের। আমরা চাই তোমাদের সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাকে যোগ করে নিজেদের জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলো। সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার সমন্বয় ঘটলে জীবনটা আরো সুন্দর ভাবে পরিষ্ফুটিত হবে। গ্রীণ লাইফ আজ অষ্টম বছরে পদার্পণ করেছে। যাত্রা শুরু থেকে দিঘলিয়ার এ সামাজিক সংগঠনটি নবীন প্রবীনদের সবুজ ছাতার তলে একত্রিত করে স্বাস্থ্য ক্ষেত্রে জীবনকে সবুজ ও সতেজ করার চেষ্টায় বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছে। প্রায় ৩ শতাদিক সদস্যদের সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে এ প্রতিষ্ঠানটি। শুধু নিজেদের সুন্দর জীবন দান করছেনা। সমাজের বিত্তহীন তরুন প্রজন্মের অর্থনৈতিক বাঁধাকে উত্তরণ ঘটিয়ে নানা সাহায্যের হাতকে প্রসারিত করে সেবার হাতকে শক্তিশালী করে চলেছে। গ্রীণ লাইফের পক্ষ থেকে দিন ব্যাপী অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি ছিল কৃতি ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা, ক্রেস্ট প্রদান। পাশাপাশি গ্রীণ লাইফের সদস্যদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।