শরণখোলায় দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, পুকুরে মাছের পোনা অবমুক্ত, আনন্দ মিছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার বিকেলে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় সভাপতি সম্পাদকের নেতৃত্বে আলাদা আলাদা মিছিল নিয়ে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে সমবেত হয়।
শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়কএমএ সালাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি'র সদস্য সচিব মোজাফফর রহমান আলম। শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল ও শামীম আহমেদ বাদল সাউদখালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি শহিদুল আলম লিটন, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ মজিদ খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাজাহান দানসাগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি অহিদুজ্জামান বাবু, বদলের আহবায়ক মোল্লা ইব্রাহিম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন গাজী প্রমূখ। বক্তারা প্রধানমন্ত্রী তারেক জিয়ার বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলের সাহায্য সহযোগিতা কামনা করে দলকে সুসংঘটিত করার জন্য আহ্বান জানান। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তে যাকে মনোনয়ন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথম দিন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শরণখোলা উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিলনের নেতৃত্বে নিজস্ব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ এবং রায়েন্দা বাজারের সোনালী মসজিদ সংলগ্ন জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির ও অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।