দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৪ পিএম
দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে পুরাতন ঠোটারপাড়া মাঠ নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬০ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য  (ছয় লক্ষ তিন হাজার তিনশত) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে