জিয়ানগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৪ পিএম
জিয়ানগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

পিরোজপুরের জিয়ানগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি জিয়ানগর শাখার সভাপতি এ্যাড. ননী গোপাল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ হালদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার শীল, জিয়ানগর কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি ডাঃ অমল কৃষ্ণ সাহা, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি জিয়ানগর কেন্দ্রীয় পূজামণ্ডপ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় ভক্তরা ভজনগান পরিবেশন করেন এবং ধর্মীয় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শোভাযাত্রায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন

আপনার জেলার সংবাদ পড়তে