ভালুকায় উপজেলার ধীতপুর গ্রামে বজ্রপাতের ঝাকুনিতে দেয়াল ধসে চাপাঁ পড়ে শিশু আয়েশা খাতুন (৮) নিহত হয়েছে। তার পিতা ছিদ্দিক মিয়া আহত হয়েছে। আহত ছিদ্দিক কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছিদ্দিকের বাড়ী উপজেলার কাইচান গ্রামে। সে তার মেয়ে আয়েশাকে নিয়ে দুইদিন আগে ধীতপুর শ্বশুর মমতাজ আলী বাড়ীতে বেড়াতে আসেন। অপর দিকে একই এলাকার মোস্তুফা কামাল মাদ্রাসায় বজ্রপাতে বিদুৎতের তার ছিরে মাদ্রাসার চালায় পড়ে. এতে ঘরে থাকা ফাহিম নামের এক শিক্ষাথী বিদুৎপৃষ্ট হয়। তাকে উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সাকালে।
স্থানীয় বাসিন্দা মাহাবুল্লাহ জানান,সকালে বৃষ্টির সাথে প্রচন্ড বজ্রপাত ঘটে। মমতাজ আলীর বাড়ীর পাশে বজ্রপাত ঘটলে প্রচন্ড ঝাকুনি সৃষ্টি হয়। এতে মাটির দেয়ালের ঘরের একটা অংশ ভেঙ্গে পড়ে এতে ঘরে থাকা আয়েশা ও ছিদ্দিক দেয়ালের নিচে চাপাঁ পড়ে। স্থানীয়রা মাটি সরিয়ে আয়েশাকে মৃত ও ছিদ্দিককে জীবিত তাদেরকে উদ্ধার করে।