কাপাসিয়ায় জেলা মহিলা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০০ পিএম
কাপাসিয়ায় জেলা মহিলা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় জেলা মহিলা দলের উদ্যোগে তালবীজ সহ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়েছে। ৬ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার মাদুলী বিল এলাকায় আড়াল বাজার সড়কে আনুষ্ঠানিক ভাবে এসব চারা রোপণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত "আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ" কর্মসূচিকে গুরুত্ব দিয়ে গাজীপুর জেলা মহিলা দলের বিশেষ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসীর সার্বিক ব্যবস্থাপনায় ও নেতৃত্বে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। "সবুজে সাজুক বাংলাদেশ, সুস্থ থাকুক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে পালিত কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান তপন, শ্রমিক দল নেতা সফিকুল ইসলাম, মহিলা দল নেত্রী তানিয়া সুলতানা, নার্গিস আক্তার, রানী আক্তার, পারভীন, শামীমা আক্তার, ঝর্ণা আক্তার, খাদিজা খাতুন প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে