ভোলার দৌলতখানে ইয়াবা সহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত মধ্য রাতে ইয়াবা সহ তাদেরকে আটক করা হয়েছে। আটকৃত মোঃ রাহাদ (২২) ও মোঃ হাসান (৩০) উভয়ের বাড়ি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউদ্দিন আহমেদ জানান, পুলিশের নিয়মিত টহলের সময় সুকদেব স্কুল মোড় সংলগ্ন দৌলতখান- বাংলাবাজার সড়ক থেকে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দৌলতখান থানা অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম আমার দেশকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানায় আরও দুজন আসামিকেও আটক করা হয়।