ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম
ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাবনার ঈশ্বরদীতে মহিলা দলে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ৯ সেপ্টেম্বর সকালে শহরের পোস্ট অফিস মোড়ে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা মহিলা দল সভানেত্রী রোকেয়া হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ। 

বক্তারা বলেন, ১৯৭৮ সালের আজকের এই দিনে বাংলার রাখাল রাজা, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহিলা দলকে নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান অল্প কিছুদিন রাষ্ট্রের দায়িত্ব পালন করলেও সে সময় ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি যদি আরও বেশি সময় এদেশের দায়িত্ব পালন করতে পারতেন তাহলে এই দেশকে সোনার দেশে পরিণত করতেন।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা কর্মীদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছেন। এদেশে গুম খুনের রাজত্ব কায়েম করেছেন। দীর্ঘ ১৭ বছরে শান্তিপূর্ণ ভাবে দেশের কোথাও মহিলা দলে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ৩৬ আগস্টের পর দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা ফিরে পেয়েছি নতুন করে স্বাধীনতা। সে কারণেই আজকে আনন্দের সাথে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি হীরা খাতুন, সাধারণ সম্পাদিকা চামেলী খাতুন, সাংগঠনিক সম্পাদক আইভি খাতুন, পৌর মহিলা দল সভানেত্রী রোকেয়া সুলতানা, সিনিয়র সহ-সভাপতি শাহিনা আক্তার, সাধারণ সম্পাদিকা আফরোজা খাতুন, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার নিপা, মহিলা দল নেত্রী শামীম আরা বেগম সাথী, মুলাডূলি ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী হোসনেয়ারা বেগম, দাশুড়িয়ার সভানেত্রী নুরজাহান বেগম, সাহাপুর ইউনিয়ন সভানেত্রী শাহনাজ পারভীন সোমা, সাঁড়া ইউনিয়ন সভানেত্রী আনোয়ারা বেগম, ও ছলিপুর ইউনিয়ন সভানেত্রী চুমকি খাতুনসহ মহিলা দলের নেতা কর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে