চাঁদপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫২ পিএম
চাঁদপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

"করবো কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ"  ‘চেতনায় নারী, বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’  এ প্রতিপাদ্যেকে সামনে রেখে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে আজ ৯ সেপ্টেম্বর  বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে চাঁদপুর জেলা মহিলা দল। 

আজ বুধবার বিকাল টায় জেলা মহিলা দলের উদ্যোগে শহরের জেএম সেনগুপ্ত রোড  এলাকায় অবস্থিত জেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন লেকেরপাড় 'অঙ্গীকার' এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা ও বিভিন্ন পর্যায়ের মহিলা দলের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।

এর আগে দলীয় কার্যালয়ে জেলা মহিলা দলের সভাপতি মুনিরা বেগম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিরিন সুলতানা মুক্তা'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক  অ্যাড.কোহিনুর বেগম। জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী,হাহী মো. মোশারফ হোসাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী নাইমা মোশারফ, অ্যাড. ইয়াসমিন কচি,যুগ্ম সম্পাদক নাহিদা সেতু সহ জেলা উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম  বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের কল্যাণে নারীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। রাজপথের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি। মহিলা দলের নেতৃবৃন্দ বলেন, চাঁদপুর ৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে চাঁদপুরে মহিলা দল আগের চেয়ে অনেক শক্তিশালী। আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সাহস, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে