হাটহাজারীতে

পল্লী বিদ্যুতের লাইনের পাশে পিডিবির প্যারালাল লাইন, বাড়ছে নিরাপত্তাঝুঁকি

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৫ পিএম
পল্লী বিদ্যুতের লাইনের পাশে পিডিবির প্যারালাল লাইন, বাড়ছে নিরাপত্তাঝুঁকি

চট্টগ্রামের  হাটহাজারীর বিভিন্ন স্থানে পল্লী বিদ্যূৎ সমিতি (পবিস) কর্তৃক পূর্ব স্থাপিত সঞ্চালন লাইনের পাশাপাশি বাংলাদেশ বিদ্যূৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্যারালাল লাইন নির্মান কাজ চলমান রয়েছে। এতে করে  দুই সঞ্চালন সংস্থার কর্মীদের মধ্যে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির আশংকা প্রকাশ করা হচ্ছে। তাই ঝুঁকি এড়াতে সরকারের বিদ্যূৎ,  জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।

দায়িত্বশীল বি়ভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বিদ্যূৎ সেবা সহজলভ্য করতে সরকার পিডিবি থেকে আলাদা করে পল্লী বিদ্যূৎ সমিতি নামে ভিন্ন একটা  সংস্থা  সৃষ্টি  করে আশির দশকের শেষ দিকে। বিদ্যূৎ উন্নয়ন বোর্ড থেকে বিদ্যূৎ ক্রয় করে পল্লী বিদ্যূৎ সমিতি (পবিস) সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগ্রহী গ্রাহকদের বিদ্যূৎ সেবা প্রদান করে থাকে। এজন্য হাটহাজারীসহ চট্টগ্রামের বিভিন্ন গ্রামীন এলাকায় বিউবোর সঞ্চালন লাইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিউবো বোর্ড পল্লী বিদ্যূৎ সমিতির নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘ সময় বিউবো ও পবিস নিজ নিজ ভৌগোলিক  এলাকায় বিদ্যূৎ সরবরাহ আসছে। ইদানীং হাটহাজারী পৌরসভার ফটিকা, ভবানীপুর,  ফতেপুর ইউনিয়নের পশ্চিম পাশ্বে পল্লী বিদ্যূতের সঞ্চালন লাইনের পাশাপাশি বিউবো প্যারালাল লাইন নির্মান করে গ্রাহকদের মধ্যে বিদ্যূৎ বিতরণ করছে। সরোজমিন গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে শুধু প্যারালাল লাইন নয় একই ভবনে পবিস ও বিউবোর দুই সংস্থার মিটারের মাধ্যমে গ্রাহকদের নিকট বিদ্যূুৎ সরবরাহ করা হচ্ছে। এমনকি নিয়ম লংঘন করে  পবিস খুঁটি বঢবহার করে বিউবো বিদ্যূৎ সরবরাহ করার  বিষয় ও স্থানীয়রা গণমাধ্যমকে জানান। চবি দক্ষিণ ক্যাম্পাসে নির্মাণধীন নতুন ভবনে সংযোগ প্রদানের জন্য পিডিবি পবিস এর   খুঁটি ব্যবহার করছে, স্থানীয় বাসার  ম্যানসনে, অনুরূপ পবিস এর দুটি খুঁটি ব্যবহার করছে, নুর ফাতেমা ভিলায় পবিস ৮টি মিটার সংযোগ পূর্বে থেকে ছিল, কিন্তু সেখানে বিউবো ৬ ডুপ্লেক্স তার দিয়ে পবিস এর দুটি খুঁটি ব্যবহার করে নতুন ভাবে ৪ টি মিটার সংযোগ প্রদান করা হয়েছে, শ্যামল ছায়া ভবনে পবিস এর ৪টি মিটারে সংযোগ থাকা সত্ত্বে ও পিডিবি নতুন ভাবে একটি মিটারে সংযোগ প্রদান করা হয়েছে, নিরিবিলি ভবনে পবিস এর ৫টি মিটারে সংযোগ থাকা সত্তেও পিডিবি নতুন ভাবে ১টি মিটারে একই ভবনে সংযোগ প্রদান করেছে। এইভাবে প্যারালাল লাইন ও স্যযোগ প্রদানের কারনে দুই সঞ্চালন সংস্থার কর্মীদের মধ্যে  নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। কারন দুই সংস্থা একই সাথে লোডশেডিং করেনা। এক সংস্থার লাইনে বিদ্যূৎ সরবরাহ ঠিক থাকলে অন্য সংস্থার গ্রাহকেরা পিডিবি কিংবা পবিস কর্তৃপক্ষ অবহিত করলে বিদ্যূৎ কর্মীরা ঘটনা প্রত্যক্ষ করতে গিয়ে গ্রাহকদেন অজ্ঞাতার কারনে হামলা শিকার হওয়া অমুলক নয় বলে সচেতন মহল মত প্রকাশ করেন।

হাটহাজারী পল্লী বিদ্যূৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ  খায়রুল বাসার  ভূঞা জানান, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যূৎ, জ্বালানী, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যূৎ বিভাগের পরিপত্র মোতাবেক বিদ্যূৎ বিতরণ সিস্টেমের বিশৃঙ্খলা এড়ানোর জন্য সকল সংস্থা /কোম্পানি সমূহকে স্ব স্ব ভৌগোলিক সীমানার মধ্যে থাকার কথা বলা আছে। এ লক্ষ্যে বিদ্যূৎ সংযোগ প্রদানের সময়  বিতরণকারী সংস্থা / কোম্পানি সমূহের মধ্যে বিশৃঙ্খলা এড়ানোর জন্য সরকারের ৩নং সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যৎ বিদ্যূৎ সংযোগ প্রদান/ লাইন নির্মানের সময় নিধারিত ভৌগোলিক সীমানা অনুপ্রবেশ করা যাবেনা বলে উল্লেখ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতি সন্মান দেখিয়ে রুদ্র পল্লী রোডে অবস্থিত হাজী আমিন ম্যানসন হতে এম এম ম্যানসন (ইকরা তাহফিজুল কুরান মডেল মাদ্রাসা) সহ বিভিন্ন স্থানে পিডিবি প্যারালাল লাইন নির্মান থেকে বিরত থাকতে বাংলাদেশ বিদ্যূৎ উন্নয়ন বোর্ড হাটহাজারীর নির্বাহী প্রকৌশলীর বরাবরে ৬ সেপ্টেম্বর ২০২৬ ইং/ ৩১ আগস্ট পর পর পত্র প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এব্যাপারে বাবিউবোর হাটহাজারীর নির্বাহী প্রকৌশলী মোঃ মাইনুদ্দিন জুয়েলের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাইলে তিনি বলেন, বিউবো গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যূৎ সরবরাহ করছে। তাছাড়া পবিস বিউবো থেকে বিদ্যূৎ নিয়ে গ্রহকদের নিকট সরবরাহ করছে। বিউবো নিজে উদ্যোগী হয়ে পবিস ভৌগোলিক সীমানায় বিদ্যূৎ সরবরাহ করার সুযোগ নেই। পবিস খুঁটি ব্যবহার করে সংযোগ প্রদানএবং সমিতির মিটার সংযুক্ত  একই ভবনে পিডিবি মিটার স্থাপনের বিষয় তিনি গ্রাহকদের চাহিদার কথা বলেন। প্যারালাল লাইনের কারনে কর্মীদের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তিনি একমত প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে