নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (আব্দুল আজিজ; নওগাঁ) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৭ পিএম
নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে বুধবার দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যাালয় কেডির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি পারভিন বানু সপ্না ও লায়লা আরজুবান বারী, সাবেক সাধারণ সম্পাদক শবনম মোস্তারি কলি, নারী নেত্রী ফরিদা পারভিন, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, সম্পাদক শারমিন শিল্পি, মরিয়ম সেফা, নওগাঁ সদর থানা সভাপতি সাহানা পারভিন লাকি, নওগাঁ পৌর সভাপতি আমেনা বেগম এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানাসহ জেলা বিএনপি ও মহিলা দলের নেত্রীবৃন্দরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অন্যায়, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে দেশের মানুষ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছেন। বর্তমান রাজনীতিতে নারীরা আর পিছিয়ে নেই; তারাও রাজপথের সমান অংশীদার ও যোদ্ধা।

আপনার জেলার সংবাদ পড়তে