নওগাঁর ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা ও ভালবাসায় চির বিদায় নিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ। বর্ণাঢ্য জীবনের অধিকারী ও বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব এম এ ওয়াদুদ ছিলেন সর্বজন প্রিয় ও সদালাপী ব্যক্তি। ধামইরহাট উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতাও ছিলেন গুনী এই রাজনীবিদ। জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও তিনি ছিলেন সর্বদলের নেতাকর্মীদের প্রিয় ও শ্রদ্ধাভাজন।
মরহুমের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসফি আরাফাত অভি জানান, তার বাবা তিনি দীর্ঘদিন যাবত কিডনী রোগে আক্রান্ত থাকাকালে গত ৯ সেপ্টেম্বর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে পুরো উপজেলায় ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। ১০ সেপ্টেবর বেলা ১১ টায় রাঙ্গামাটি বাজারস্থ ঈদগাহ ময়দানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় নওগাঁ-২ আসনের সাবেক এম.পি ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, থানার ওসি মিন্টু রহমান, ধামইরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে.এম লায়েক আলী, সাধারণ সম্পাদক হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তারিকুল ইসলাম রাঙ্গা, সাবেক সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী চপল, থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আখরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, সাবেক আহবায়ক রুহুল আমিন, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. মামুন, সাংগঠনিক এ.জেড মিজান, ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি সহিদুর রহমান, সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, ইউনিয়ন বিএনপি নেতা রুহেল হোসেন সুমন, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মুনছুর আলী, ছাত্রদল নেতা উমর ফারুক রুমন, উপজেলা জামায়াতের নায়েবে আমির আতাউর রহমান প্রমুখসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক জানাযায় অংশ নেন। জানাযায় দল-মত নির্বিশেষে সর্বদলীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ছুটে আসে তাকে এক নজর দেখতে, রাস্তা দু’পাশে নামে মানুষের ঢল। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শোক প্রকাশ করেছেন নওগাঁ-২ আসন এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।