কালীগঞ্জে দুই আসামি গ্রেফতার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫০ পিএম
কালীগঞ্জে দুই আসামি গ্রেফতার

ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘদিন পালিয়ে থাকা ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে বুধবার রাতে কালীগঞ্জ শহরের উপজেলার কাশিপুর গ্রাম ও কোলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

কালীগঞ্জ থানা পুলিম জানান, বুধবার রাত ৯টারদিকে কালীগঞ্জ পৌরসভা এলাকার কাশিপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে কালীগঞ্জ সিআর-৯৩/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইসলামকে গ্রেফতার করা হয়। ইসলাম কাশিপুর গ্রামের আকবর আলীর ছেলে।অপরদিকে রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে অভিযান চালিয়ে সিআর-৫৩৩/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রাজ্জাক (৪০)কে গ্রেফতার করে। সে কোলা গ্রামের মৃত দুদু খানের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে ঝিনাইদহ আদালতের ওয়ারেন্ট রয়েছে। তাদের বৃহস্পতিবার ঝিনাইদহ জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে