ঝিনাইগাতীতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৪ পিএম
ঝিনাইগাতীতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে  বিজিবি ( বর্ডার গার্ড বাংলাদেশ) । শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার গোমড়া এলাকা থেকে এসব ট্যাবলেট জব্দ করা হয়।  বিষয়টি নিশ্চিত করছেন ময়মনসিংহের ৩৯ বিজিবি'র অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ ।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহলদল জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তারা মালিকবিহীন অবস্থায় ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দুটি মোবাইলফোন জব্দ  করে। যার সিজার মূল্য ১ এক লাখ ৭৩ হাজার টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে